← Back to BlogQA Engineer থেকে Product Engineer: AI-কে ভয় না পেয়ে নিজের Role Upgrade করার সময় এখনই

QA Engineer থেকে Product Engineer: AI-কে ভয় না পেয়ে নিজের Role Upgrade করার সময় এখনই

Salman Rahman · May 16, 2026


Contents:

  • QA Engineers-দের জন্য বর্তমান Market Reality
  • ভবিষ্যৎ তাহলে কী?
  • Product Engineer আসলে কী?
  • Next-Level QA Engineer-দের এখন কীভাবে Mindset বদলাতেহবে?
  • QA Engineer দের কী শিখতে হবে?
  • Learning কীভাবে শুরু করবেন?
  • Skill শেখার পর কোন Career Role-এ Fit হওয়া যায়?
  • Project-Based Learning কেন জরুরি?
  • Final Thought

QA Engineers-দের জন্য বর্তমান market reality এখন একদম পরিষ্কার।

Traditional QA hiring দিন দিন কমছে। অনেক company এখন আলাদা Dev, QA, DevOps team না রেখে ছোট ছোট Product Engineering Team তৈরি করছে।

এই modern team-গুলোতে একজন engineer-এর responsibility শুধু code লেখা পর্যন্ত সীমাবদ্ধ নয়। তাকে একসাথে অনেক কিছু বুঝতে হয় যেমনঃ

  • Requirement বুঝতে হয়
  • Feature build করতে হয়
  • নিজের code নিজেই test করতে হয়
  • Feature release ও monitor করতে হয়
  • Production issue analyze করতে হয়
  • System scale করার decision নিতে হয়।

তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের প্রশ্নটা এমন হওয়া উচিত না:

“AI কি QA Engineer-দের replace করে দেবে?”

বরং আসল প্রশ্নটা হওয়া উচিত:

“আমি কি এই new adaptive Product Engineering role-এর জন্য নিজেকে prepare করছি?”

AI repetitive manual QA work কমিয়ে দেবে—এটা প্রায় নিশ্চিত। কিন্তু একজন system-aware, product-aware, automation-aware, and AI-adaptive QA Engineer-এর value কখনোই শেষ হয়ে যাবে না।

বরং সঠিক skillset থাকলে একজন QA Engineer নিজেকে broader engineering role-এ shift করতে পারবেন:

  • Product Engineer
  • SDET DevOps Engineer
  • SRE
  • Release Engineer
  • Technical Support Engineer
  • AI Quality Engineer

সময় এখন panic করার না। সময় এখন নিজেকে upgrade করার।

Product Engineer আসলে কী?

সহজ কথায়, Product Engineer হলেন এমন একজন engineer, যিনি শুধু feature build করেন না; বরং একটি product-এর end-to-end quality এবং business impact নিয়ে চিন্তা করেন।

একজন Product Engineer ভাবেন:

User Experience কেমন হচ্ছে? Business impact কী? Technical risk কোথায়? System Architecture scalable কি না? Release safe কি না? Performance acceptable কি না? Security risk আছে কি না? Production reliability কেমন?

অনেকে বলতে পারেন:

“QA Engineers তো এতদিনও User Experience, Business Impact, Performance বা Security নিয়ে কাজ করতেন!”

হ্যাঁ, করতেন। কিন্তু বাস্তবতা হলো—বেশিরভাগ ক্ষেত্রে QA Engineer-দের কাজের boundary ছিল মূলত testing-focused।

তারা bug ধরতেন, issue report করতেন, test case লিখতেন, regression করতেন, release quality validate করতেন।

কিন্তু Technical Risk, System Architecture, Scalability, Infrastructure Decision, Production Reliability—এই core engineering বিষয়গুলোতে deep ownership নেওয়ার সুযোগ বা habit অনেক QA Engineer-এর ছিল না।

বর্তমান market reality বলছে, শুধু testing-focused mindset দিয়ে সামনে টিকে থাকা কঠিন হবে।

এখন mindset shift করতে হবে:

“আমি শুধু bug খুঁজবো” থেকে “আমি বুঝবো এই product কীভাবে build, scale, release, monitor এবং maintain হচ্ছে।”

Next-Level QA Engineer কীভাবে ভাববেন?

একজন next-level QA Engineer শুধু issue identify করে থেমে থাকবেন না। তিনি issue-এর পেছনের system-level reason বোঝার চেষ্টা করবেন।

Example 1: Feature Slow কাজ করছে

Traditional QA হয়তো বলবেন:

“Feature কাজ করছে, কিন্তু performance weak. Please optimize.”

কিন্তু একজন Product-aware QA Engineer ভাববেন:

Performance slow হচ্ছে কেন? API response time বেশি? Database query slow? Frontend rendering heavy? Third-party service delay করছে? Server load বেশি? Caching নেই? Indexing দরকার?

এরপর তিনি developer-কে শুধু “performance issue আছে” বলবেন না। বরং proper observation, data এবং possible direction সহ approach করবেন।

Example:

“এই API-এর average response time ৪–৫ seconds. Network tab-এ দেখা যাচ্ছে response delay backend থেকে আসছে। Query execution time বেশি হতে পারে। এই endpoint-এ frequent read operation হচ্ছে, তাই indexing বা caching consider করা যেতে পারে।”

এটাই mindset shift.

Example 2: File Upload Feature

ধরুন, কোনো feature-এ user image বা file upload করছে।

Traditional QA হয়তো check করবেন:

File upload হচ্ছে কি না Invalid file reject করছে কি না File size validation আছে কি না

কিন্তু Next-Level QA Engineer আরও ভাববেন:

Files কি application server-এ store হচ্ছে? Traffic বাড়লে server storage fill up হবে কি? Object storage যেমন S3 ব্যবহার করা উচিত কি? Static files serve করার জন্য CDN দরকার কি? Large file upload করলে API timeout হওয়ার risk আছে কি? Backup strategy কী?

তিনি dev/team-কে এভাবে বলতে পারেন:

“বর্তমানে uploaded files application server-এ save হচ্ছে। Small traffic-এর জন্য এটা okay, কিন্তু user বাড়লে storage, backup এবং scalability issue তৈরি হতে পারে। Long-term solution হিসেবে S3/object storage এবং CDN ব্যবহার করলে system বেশি scalable হবে।”

Example 3: Payment, Invoice এবং Email Flow

ধরুন, user payment করার পর invoice generate হচ্ছে এবং email পাঠানো হচ্ছে।

Traditional QA verify করবেন:

Payment successful হচ্ছে কি না Invoice generate হচ্ছে কি না Email যাচ্ছে কি না

কিন্তু Product-aware QA ভাববেন:

Invoice generation কি main request-এর ভেতরেই হচ্ছে? Email sending delay করলে payment response slow হবে কি? Third-party email service fail করলে payment flow আটকে যাবে কি? এই কাজগুলো কি background job বা message queue-তে দেওয়া উচিত? Retry mechanism আছে কি?

তার approach হতে পারে:

“Payment API response slow হচ্ছে, কারণ payment success হওয়ার পর একই request-এর মধ্যে invoice generation এবং email sending হচ্ছে। এগুলো background job বা message queue-তে দিলে user দ্রুত response পাবে এবং retry mechanism-ও better handle করা যাবে।”

Example 4: Production Reliability

Feature release হয়ে গেলেই QA-এর কাজ শেষ—এই চিন্তা এখন আর যথেষ্ট না।

একজন Next-Level QA ভাববেন:

Feature live হওয়ার পর issue হলে detect করবো কীভাবে? Proper logs আছে কি? Error হলে alert যাবে কি? Latency, failure rate, server load monitor করা হচ্ছে কি? Production issue হলে root cause বের করার মতো data আছে কি?

তিনি dev/team-কে বলতে পারেন:

“Feature live হওয়ার পর যদি এই API fail করে, currently আমাদের কাছে clear error log বা alerting নেই। Minimum পর্যায়ে structured logging, error monitoring এবং response time tracking রাখা দরকার, যাতে production issue দ্রুত identify করা যায়।”

1. Development — Moderate Level

QA Engineer-দের এখন code বুঝতে হবে। শুধু automation code না, product code-ও বুঝতে হবে।

শিখতে হবে:

  • JavaScript / TypeScript
  • API development basics
  • Frontend basics
  • Backend basics
  • Authentication
  • Authorization
  • Error handling
  • Validation
  • Git workflow
  • Clean code basics

Goal হলো শুরুতেই senior developer হওয়া না। Goal হলো product behavior কীভাবে code থেকে তৈরি হয়, সেটা বোঝা।

যখন QA Engineer code বুঝবে, তখন সে শুধু bug report করবে না; সে bug-এর possible root cause, impact area, and better fix approach নিয়েও কথা বলতে পারবে।

2. System Architecture / System Design Knowledge — Moderate to High Level

Product Engineer-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ skill হলো system thinking।

শিখতে হবে:

  • Single server architecture
  • Vertical vs Horizontal scaling
  • Load Balancer
  • CDN
  • Redis cache
  • Database replication
  • Message Queue
  • Stateless service
  • Rate limiting
  • Object storage
  • Distributed cache
  • Basic cloud architecture
  • Monitoring and observability basics

একজন Product Engineer-কে বুঝতে হবে:

কখন server বড় করবো? কখন server সংখ্যা বাড়াবো? কখন CDN লাগবে? কখন Redis cache দরকার? কখন Message Queue দরকার? কখন DB replica দরকার? কখন bottleneck database-এ, কখন app server-এ, কখন network layer-এ?

Product Engineer-কে full-time System Architect হতে হবে না। কিন্তু তাকে architecture decision-এর trade-off বুঝতে হবে।

3. Cloud Engineering — Moderate Level

Modern product cloud ছাড়া চিন্তা করা কঠিন।

শিখতে হবে:

  • Linux basics
  • Docker
  • Nginx
  • AWS EC2 RDS S3
  • CloudFront / CDN
  • IAM basics
  • Environment variables
  • SSL Domain and DNS
  • Basic networking
  • Deployment flow

QA Engineer যদি deployment architecture বুঝে, তাহলে সে শুধু bug finder থাকে না; সে release risk এবং production risk বুঝতে পারে।

Example:

“Local environment-এ কাজ করছে, কিন্তু production-এ fail করছে।”

এই problem solve করতে গেলে cloud, environment, server log, config, network, permission—সবকিছু বুঝতে হয়।

4. Release Engineering — Moderate to High Level

Merged engineering team-এ release quality অনেক বড় responsibility.

শিখতে হবে:

  • CI/CD pipeline
  • Git branching strategy
  • Release checklist
  • Rollback plan
  • Feature flag
  • Environment management
  • Smoke testing
  • Sanity testing
  • Regression strategy
  • Deployment monitoring
  • Release note
  • Hotfix flow

Future role-এ শুধু “test complete” বললেই হবে না। বলতে হবে:

Release safe কি না? Rollback plan আছে কি? Deployment-এর পর কোন metrics monitor করবো? Feature flag দিয়ে controlled rollout করা যাবে কি? Production issue হলে কত দ্রুত recover করা যাবে?

এই mindset Product Engineer-এর জন্য খুব important.

5. Performance Testing — High Level

Product Engineer-কে performance risk বুঝতে হবে।

শিখতে হবে:

  • Load testing
  • Stress testing
  • Spike testing
  • Throughput
  • Response time
  • Latency
  • Bottleneck analysis
  • API performance testing
  • Database query impact
  • JMeter / k6 basics
  • Monitoring during load test

শুধু tool চালানো performance testing না। Real skill হলো result interpret করা।

Example:

Response time বাড়ছে কেন? CPU bottleneck? Memory bottleneck? DB query bottleneck? External API bottleneck? ১০০ user-এ pass করলো, কিন্তু ১০০০ user-এ fail করলো কেন? Slow endpoint business flow impact করছে কি?

এই thinking Product Engineer-কে architecture decision নিতে সাহায্য করে।

6. Security Testing — Moderate Level

Security এখন optional না।

শিখতে হবে:

  • OWASP Top 10
  • Authentication testing
  • Authorization testing
  • IDOR
  • SQL Injection
  • XSS
  • CSRF
  • API security
  • Rate limiting
  • Sensitive data exposure
  • Token handling
  • Role-based access control

QA background থাকলে security testing শেখা natural extension হতে পারে।

একজন Product Engineer অন্তত বুঝবে:

User কি অন্য user-এর data access করতে পারছে? API parameter change করলে unauthorized action করা যাচ্ছে কি? Sensitive information response/log-এ expose হচ্ছে কি? Rate limit না থাকলে abuse করা যাবে কি?

7. Testing / Quality Engineering — High Level

Testing বাদ যাবে না। বরং testing mindset-ই QA Engineer-এর biggest strength.

শিখতে হবে:

  • Requirement analysis
  • Acceptance criteria review
  • Risk-based testing
  • Exploratory testing
  • API testing
  • Database testing
  • Integration testing
  • Contract testing
  • Regression strategy
  • Production validation
  • Root cause analysis

Future testing মানে শুধু test case execute করা না।

Future testing মানে:

Requirement-এর gap ধরা Business risk identify করা Edge case বের করা System behavior validate করা Release risk কমানো Production issue থেকে learning নেওয়া

এই quality thinking-ই QA Engineer-কে Product Engineer হিসেবে আলাদা করবে।

8. Test Automation — High Level

Automation এখন must-have skill.

শিখতে হবে:

  • Playwright / Cypress
  • API automation
  • Database validation automation
  • CI/CD integration
  • Test report generation
  • Test data setup Mock / Stub
  • Parallel execution
  • Flaky test handling
  • Automation framework design

কিন্তু automation মানে শুধু UI script লেখা না।

একজন Product Engineer ভাববে:

কোন flow automate করলে real value আসবে? কোন test CI pipeline-এ চালানো উচিত? কোন test nightly run হবে? কোন test release blocking হওয়া উচিত? কোন automation flaky হয়ে team-এর trust কমিয়ে দিচ্ছে?

Automation-এর purpose হলো faster feedback, not just more scripts.

9. Workflow Automation — Moderate to High Level

Workflow automation মানে repetitive engineering কাজ automate করা।

শিখতে হবে:

  • Small internal tools
  • Script automation
  • GitHub Actions
  • Slack/Email notification automation
  • Report generation
  • Log parsing
  • Test data generation
  • Deployment checklist automation
  • Bug report formatter
  • AI-assisted workflow

Example:

Test result থেকে automatic summary তৈরি করা Failed test থেকে Jira bug draft তৈরি করা Log থেকে probable root cause বের করা Release checklist auto-generate করা API collection থেকে automation skeleton তৈরি করা

যে engineer team-এর repetitive কাজ কমাতে পারে, সে merged engineering team-এ খুব valuable.

10. AI Adaptation — High Level

AI ব্যবহার করা future engineer-এর basic productivity skill.

শিখতে হবে:

  • AI দিয়ে requirement analysis
  • Test case generation
  • Automation script generation
  • Code review support
  • Log analysis
  • Bug report improvement
  • RCA support
  • Documentation
  • Test data generation
  • Prompt engineering
  • Context engineering
  • AI output validation

কিন্তু মনে রাখতে হবে:

AI output final answer না। AI output হলো draft. Engineer-এর judgment হলো final filter.

যে QA Engineer AI দিয়ে নিজের কাজ faster করতে পারবে এবং output validate করতে পারবে, সে replace হবে না; বরং productivity multiplier হবে।

11. Database Knowledge — Moderate Level

Product Engineer হতে গেলে database বুঝতে হবে।

শিখতে হবে:

  • SQL basics
  • Table relationship
  • Join
  • Indexing
  • Transaction
  • Data consistency
  • Query optimization
  • Backup and restore concept
  • Read/write pattern
  • Data integrity
  • Migration basics.

Example:

একটি wallet system-এ balance update হচ্ছে।

Product Engineer ভাববে:

Balance update এবং transaction history একইসাথে safe হচ্ছে কি? Failed transaction হলে rollback হচ্ছে কি? Duplicate request এলে double deduction হবে কি? Report query production database slow করছে কি? Read replica দরকার কি?

Database thinking ছাড়া Product Engineering incomplete.

12. API Design & API Testing — High Level

Modern product-এর core থাকে API layer-এ।

শিখতে হবে:

  • REST API design
  • Request/response structure
  • Status code Validation
  • Error response
  • Authentication and Authorization
  • Rate limiting
  • Idempotency
  • Pagination
  • Filtering
  • Sorting
  • API versioning
  • Contract testing
  • API automation

একজন Product Engineer শুধু API test করে না; API design-এর quality নিয়েও চিন্তা করে।

Example:

POST request retry করলে duplicate order create হবে কি? Error response frontend handle করতে পারবে কি? API response unnecessary sensitive data পাঠাচ্ছে কি? Pagination ছাড়া huge data response দিলে performance issue হবে কি?

API Design & API Testing QA Engineers-দের জন্য খুব strong transition area.

13. Production Debugging / Log Analysis — Moderate to High Level

Future engineering team-এ production issue understand করা বড় skill।

শিখতে হবে:

  • Server log reading
  • API error tracing
  • Stack trace understanding
  • Request ID / Correlation ID
  • Error pattern analysis
  • Deployment-related issue detection
  • Database error analysis
  • External service failure analysis
  • Root cause analysis
  • Hotfix impact analysis.

Product Engineer production issue দেখলে শুধু বলবে না:

“Bug আছে।”

সে বলবে:

“Bug কোথা থেকে আসছে, কোন service affected, কোন user group impacted, recent deployment-এর সাথে সম্পর্ক আছে কি, rollback লাগবে কি, নাকি hotfix enough?”

এই skill QA Engineer-দের career transition-এ huge advantage দিতে পারে।

14. Monitoring & Observability — Moderate Level

Product Engineer-কে production system observe করতে জানতে হবে।

শিখতে হবে:

  • Logs, Metrics
  • Alerts
  • Dashboard
  • Error rate
  • Latency
  • Throughput
  • CPU/Memory usage
  • Uptime monitoring
  • APM basics (Application Performance Monitoring)
  • Business metrics monitoring.

Monitoring ছাড়া production quality blind হয়ে যায়।

একজন Product Engineer ভাববে:

API slow হলে alert আসবে কি? Payment failure rate বাড়লে team জানতে পারবে কি? Error spike হলে dashboard-এ দেখা যাবে কি? Deployment-এর পর latency change হচ্ছে কি? User-facing issue আগে team detect করবে, নাকি customer complain করার পর জানবে?

15. DevOps Fundamentals — Moderate Level

QA থেকে Product Engineer transition করতে DevOps fundamentals জানা দরকার।

শিখতে হবে:

  • CI/CD basics
  • Docker
  • Environment management
  • Secrets management
  • Build pipeline, Deployment pipeline
  • Infrastructure basics
  • Server health check
  • Rollback
  • Blue-green / canary deployment concept.

DevOps Engineer হওয়া mandatory না। কিন্তু Product Engineer হিসেবে DevOps flow না বুঝলে release ownership নেওয়া কঠিন।

16. Business & Product Understanding — High Level

এই skill অনেক QA Engineer underestimate করে।

Product Engineer-কে business impact বুঝতে হবে।

শিখতে হবে:

  • User journey
  • Business flow
  • Revenue impact
  • Customer pain point
  • Feature priority
  • Risk-based decision
  • Product metrics
  • Conversion impact
  • Operational impact and
  • Support ticket pattern

Example:

একটা bug technically ছোট হতে পারে, কিন্তু business impact বড় হতে পারে।

Button color issue ছোট bug. Payment confirmation delay বড় business risk. Report export slow হওয়া internal operations block করতে পারে. Login OTP fail করলে user acquisition directly ক্ষতিগ্রস্ত হতে পারে।

Product Engineer শুধু technical correctness দেখে না; business value এবং user impact দেখে।

এই Skill শেখার পর কোন Career Role-এ Fit হওয়া যায়?

QA Engineer যদি Product Engineering mindset develop করে, তাহলে তার career option শুধু QA job-এর মধ্যে limited থাকবে না।

সে apply করতে পারে:

  • Product Engineer
  • Software Engineer with QA mindset
  • SDET
  • Quality Engineer
  • Test Automation Engineer
  • Release Engineer
  • DevOps Engineer
  • Site Reliability Engineer — SRE
  • Platform Quality Engineer
  • Technical Support Engineer
  • Application Support Engineer
  • Production Support Engineer
  • AI Quality Engineer
  • Technical Consultant
  • Solution Engineer

এখানে সবচেয়ে important বিষয় হলো title না। Important হলো skill positioning.

আপনি যদি শুধু বলেন:

“আমি QA Engineer.”

তাহলে market আপনাকে narrow box-এ ফেলবে।

কিন্তু আপনি যদি বলতে পারেন:

“I understand product quality, automation, release risk, system behavior, API, database, cloud deployment, performance, security, monitoring, and production debugging.”

তাহলে আপনার career opportunity অনেক বড় হবে।

কীভাবে শুরু করবেন?

সবকিছু একসাথে শেখার দরকার নেই। কিন্তু structured way-তে শুরু করতে হবে।

Step 1: Development Foundation

একটি language দিয়ে শুরু করুন। JavaScript/TypeScript ভালো choice হতে পারে, কারণ frontend, backend, automation—সব জায়গায় use করা যায়।

Focus করুন:

JavaScript / TypeScript Git API basics Backend CRUD Frontend basics Database connection

Step 2: API + Database Strong করুন

QA থেকে Product Engineer transition-এর জন্য API and database খুব powerful area.

Focus করুন:

  • REST API Postman
  • API automation
  • SQL
  • Join
  • Indexing basics
  • Transaction Data validation

Step 3: Testing and Automation Upgrade করুন

Manual testing বাদ না দিয়ে testing mindset upgrade করুন।

Focus করুন:

  • Risk-based testing
  • API testing
  • Playwright / Cypress
  • CI integration
  • Test report
  • Test data automation
  • Flaky test handling

Step 4: System Design and Cloud শিখুন

Architecture thinking develop করুন।

Focus করুন:

  • Scaling Load Balancer
  • CDN
  • Redis
  • Message Queue
  • DB replica
  • Docker
  • AWS basics
  • Nginx Deployment

Step 5: Release, Monitoring, and Production Debugging Practice করুন

Real engineering value এখানেই তৈরি হয়।

Focus করুন:

  • CI/CD
  • Release checklist
  • Rollback
  • Logs
  • Metrics
  • Alerts
  • RCA
  • Production validation

Step 6: AI ব্যবহার করে Productivity বাড়ান

AI দিয়ে নিজের কাজ faster করুন, কিন্তু blindly trust করবেন না।

Use AI for:

  • Requirement analysis
  • Test idea generation
  • Automation draft
  • Code explanation
  • Log analysis
  • Bug report writing
  • RCA draft
  • Documentation

Learning কীভাবে শুরু করবেন?

শুরু করার জন্য অনেক ভালো free resource আছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে:

Resource দেখে শুধু video শেষ করলে হবে না। শিখতে হলে ছোট ছোট project করতে হবে, experiment করতে হবে, ভুল করতে হবে, debug করতে হবে।

  1. Development শেখার জন্য freeCodeCamp এবং The Odin Project ভালো starting point হতে পারে।
  2. JavaScript শেখার জন্য JavaScript.info এবং MDN Web Docs follow করতে পারেন।
  3. API understanding build করার জন্য Postman Learning Center এবং basic REST API tutorials helpful হবে।
  4. Database শেখার জন্য SQLBolt এবং Mode SQL Tutorial ভালো beginner-friendly resource।
  5. System Design-এর জন্য System Design Primer GitHub repository এবং ByteByteGo, YouTube থেকে শুরু করা যায়।
  6. Cloud Engineering শেখার জন্য AWS Skill Builder free courses এবং AWS official documentation follow করতে পারেন।
  7. DevOps fundamentals-এর জন্য GitHub Actions Docs এবং Docker Docs useful.
  8. Test Automation শেখার জন্য Playwright official docs এবং Test Automation University ভালো resource.
  9. Security Testing-এর জন্য OWASP Top 10 এবং PortSwigger, Web Security Academy must-follow resource.
  10. SRE / Observability বোঝার জন্য Google SRE Book, Grafana Docs এবং Prometheus Docs follow করতে পারেন।
  11. Performance Testing শেখার জন্য JMeter Docs এবং k6 Docs দিয়ে শুরু করা যায়।
  12. AI Adaptation-এর জন্য OpenAI Docs, Anthropic Prompting Docs, এবং practical AI workflow practice করা জরুরি।

Project-Based Learning কেন জরুরি?

শুধু resource consume করলে হবে না।

একটা ছোট project বানান।

যেমন:

একটি ছোট e-commerce app বা wallet app.

তারপর step by step এগুলো করুন:

  • API লিখুন
  • Database connect করুন
  • Test automation করুন
  • Dockerize করুন
  • AWS বা VPS-এ deploy করুন
  • Logs add করুন
  • Basic monitoring setup করুন
  • Load test করুন
  • Security test করুন
  • AI দিয়ে test case, automation এবং
  • root cause analysis করুন।

এই একটা project-ই আপনাকে অনেক role-এর জন্য stronger candidate বানাতে পারে।

কারণ তখন আপনি শুধু বলবেন না:

“আমি শিখেছি।”

আপনি বলতে পারবেন:

“আমি build করেছি, test করেছি, deploy করেছি, monitor করেছি, break করেছি, fix করেছি — এবং পুরো system lifecycle বুঝেছি।”

এটাই একজন execution-level QA থেকে system-aware, product-aware engineer হওয়ার practical journey.

Final Thought

QA Engineers-দের panic করার দরকার নেই। কিন্তু comfortable থাকারও সুযোগ নেই।

Market বদলাচ্ছে। AI আসছে। Team structure merge হচ্ছে। Separate QA-only role কমছে।

কিন্তু product quality, system reliability, release safety, automation, API, database, performance, security, cloud, monitoring এবং production debugging—এই skillগুলোর demand কমছে না।

তাই mindset change করতে হবে।

শুধু QA job খুঁজলে opportunity কম মনে হবে। কিন্তু নিজেকে যদি Product Engineer, SDET, DevOps, SRE, Release Engineer, Technical Support, Application Support, Production Support, AI Quality Engineer—এই broader engineering roles-এ fit করতে পারেন, তাহলে career path অনেক বড় হবে।

Future শুধু তাদের জন্য না যারা বলে:

“আমি manual testing জানি।”

Future তাদের জন্য যারা বলতে পারে:

“আমি product বুঝি, system বুঝি, API বুঝি, database বুঝি, risk বুঝি, automation করতে পারি, AI use করতে পারি, release risk analyze করতে পারি, production issue debug করতে পারি, এবং engineering team-এর delivery quality improve করতে পারি।”

AI আপনাকে replace করবে কি না—এটা আসল প্রশ্ন না।

আসল প্রশ্ন হলো:

আপনি কি নিজের QA identity-কে upgrade করে next-generation Product Engineer হওয়ার জন্য ready?